আমাদের সুন্দরপুর, আমাদের দায়িত্ব

জুবলী স্কুলের পশ্চিমে কালবার্ট হতে আরসিসি ডালাই প্রকল্প

আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও দুর্ভোগ অবসানের সময় এসেছে। সরকারি বাজেটের পাশাপাশি প্রয়োজন আমাদের সকলের সম্মিলিত শক্তি। আসুন, নিজেদের এলাকার উন্নয়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই মহৎ কাজকে সফল করি। বিন্দু বিন্দু জলেই মহাসিন্ধু হয়!

দাতাদের তালিকা
লাইভ আপডেট

সার্বিক কাজের অগ্রগতি

১৫%

বর্তমান অবস্থা: আলহামদুলিল্লাহ, রাস্তার কাজ চলমান! রাস্তার বিছানো ইট সম্পূর্ণ তোলা হয়ে গেছে, এখন রেজিং এর ইট তোলার কাজ শুরু হবে।

এক নজরে আর্থিক হিসাব ও বাজেট অবস্থা

নিচের হিসাবসমূহ প্রকল্পের সর্বশেষ অডিট ও প্রাপ্ত অনুদানের ভিত্তিতে নিয়মিত হালনাগাদকৃত

মোট কাজের প্রাক্কলিত বাজেট
৭,৬১,৬১০ ৳
(ছবিতে উল্লেখিত নথির ভিত্তিতে)
সরকারি অনুদান বরাদ্দ
৫,১০,০০০ ৳
(উপজেলা / সরকারি বরাদ্দ)
জনসাধারণের অনুদান (সংগৃহীত)
১,৬২,৩০০ ৳
(এ পর্যন্ত মানুষের কাছ থেকে প্রাপ্ত)
বাকি অবশিষ্টাংশ তোলা প্রয়োজন
৮৯,৩১০ ৳
সবাই মিলে এটি তোলা দরকার

কাজের ধাপসমূহ

উপজেলা থেকে অনুমোদন

সম্পন্ন

প্রকল্পের লেআউট এবং প্রাথমিক বাজেট উপজেলা পরিষদ থেকে পাস হয়েছে।

ফান্ড কালেকশন ও প্রাথমিক কাজ

চলমান

এলাকার মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ চলছে এবং ইট-বালু কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। মিস্ত্রিরা কাজও করছে।

মূল রাস্তা নির্মাণ (ধাপসমূহ)

চলমান
  • বিছানো ইট তোলা (১০০% সম্পন্ন)
  • পুরোনো রেজিং তোলা (চলমান)
  • নতুন রেজিং বসানো
  • রাস্তা সমান করা
  • রাস্তা ড্রেসিং
  • ইট সলিং
  • লোহা বসানো
  • ঢালাই
  • রাস্তায় পানি দেয়া

আপনার একটি ছোট অংশগ্রহণও আমাদের জন্য বড় কিছু!

"এই রাস্তা আমাদের, এর দায়িত্বও আমাদের। এটি শুধু অনুদান নয়, এটি আমাদের নিজেদের গ্রামের উন্নয়নের জন্য এক একটি ইট।"

সরকারি বরাদ্দ হতে ভ্যাট-ট্যাক্স কেটে আমরা ৫,১০,০০০ টাকা কাজের জন্য ব্যবহার করতে পারছি। বাকি ঘাটতি মেটাতে ও সম্পূর্ণ রাস্তা টেকসইভাবে নির্মাণ করতে আমাদের জনসাধারণের তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ছবিতে উল্লিখিত সর্বশেষ বাজেট অনুযায়ী আমাদের আর মাত্র ৳ ৮৯,৩১০ ঘাটতি রয়েছে। আপনি প্রবাসে বা দেশে যেখানেই থাকুন না কেন, আপনার সামর্থ্য অনুযায়ী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই স্বপ্ন পূরণ করবে।

সরাসরি বা অফলাইন অনুদান

নগদ অর্থ প্রদান করতে বা অফলাইনে অনুদান জমা দিতে আমাদের নির্ধারিত দায়িত্বশীল ব্যক্তির সাথে যোগাযোগ করুন। আপনার দেওয়া অনুদানের তথ্য ওয়েবসাইটের স্বচ্ছতা টেবিলে যুক্ত করা হবে।

যোগাযোগের দায়িত্বশীল

দিদারুল আলম

(দুবাই প্রবাসী)

যারা ইতিমধ্যে অনুদান দিয়েছেন

সম্মানিত দাতাদের তালিকা দেখুন
আপনার অনুদানের তথ্য সম্পূর্ণ নিরাপদ এবং ১০০% স্বচ্ছতার সাথে সংরক্ষণ করা হবে।

এস্টিমেট ও বাজেট অপশন

অপশন ১

৫০০ ফুট

ব্রিজ হতে ননাই এর দোকান বরাবর

সর্বমোট খরচ

৳ ৫,৭১,০০০/-
অপশন ২

৬৫০ ফুট

ব্রিজ হতে কবরস্থানের উচু দেয়াল বরাবর

সর্বমোট খরচ

৳ ৭,২৭,৯৪০/-
প্রাক্কলিত টার্গেট
অপশন ৩

৯০০ ফুট

ব্রিজ হতে আরমানের দোকান পর্যন্ত (সম্পূর্ণ)

সর্বমোট খরচ

৳ ১০,৩০,০৪০/-

প্রতিটি অপশনের মালামাল ও লেবার খরচের সম্পূর্ণ ও বিস্তারিত হিসাব দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

বিস্তারিত এস্টিমেট টেবিল দেখুন

প্রিয় সুন্দরপুরবাসী, এগিয়ে আসুন!

এই গ্রাম আমাদের, এই মাটি আমাদের। নিজেদের টাকায় নিজেদের রাস্তা বানানোর এই সুযোগ একটি ইতিহাস হয়ে থাকবে। আপনার আজকের ছোট একটি অবদান আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই রাস্তা উপহার দেবে।

দাতাদের তালিকা
Inzamam Apu
কারিগরি সহায়তা

ইনজামাম অপু

চীফ ক্রিয়েটিভ আর্কিটেক্ট Space Kahaf

আপনাদের অবহেলিত সুন্দরপুর এলাকার সন্তান হিসেবে, এলাকার মানুষের এই মহৎ উদ্যোগকে ডিজিটাল মাধ্যমে শতভাগ স্বচ্ছ ও আধুনিক করার একটি ক্ষুদ্র প্রয়াস।